গ্লোয়িং স্কিনের জন্য সিম্পল নাইট স্কিন কেয়ার রুটিন Pixie La Bella

গ্লোয়িং স্কিনের জন্য সিম্পল নাইট স্কিন কেয়ার রুটিন

আপনার কি মনে হয় সকালে ঘুম থেকে উঠে ত্বক ক্লান্ত, রুক্ষ বা প্রাণহীন দেখাচ্ছে? 😟 তাহলে হয়তো আপনার নাইট স্কিন কেয়ার রুটিনে কিছু ঘাটতি রয়েছে!

রাতে ত্বক নিজেকে রিপেয়ার করে। তাই সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে সকালে উজ্জ্বল, নরম ও স্বাস্থ্যকর ত্বক পাওয়া সম্ভব! তাই সকালে রেডিয়েন্ট, গ্লোয়িং স্কিন পেতে আনতে হবে ছোট কিছু পরিবর্তন🌙✨

💆 Step 1: মেকআপ রিমুভ করুন বিশেষত Double Cleansing হতে পারে গেইম চেঞ্জার!

👉 কেন দরকার?
দিন শেষে আমাদের ত্বকে ধুলাবালি, মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল জমে। ডিপ ক্লিন না করলে পোরস বন্ধ হয়ে ব্রণ হতে পারে!

✅ Step 1: Oil Cleanser: Banila Co Clean It Zero Cleansing Balm, Aplb Glutathion Niacinamide Cleansing Balm অথবা Anua Cleansing Oil, Skin1004 Madagascar Centella Cleansing Oil ইত্যাদি ওয়েল বেসড ক্লিনজার ও বাল্ম মেকআপ ও অতিরিক্ত তেল সহজেই রিমুভ করে!

✅ Step 2: Water-Based Cleanser: COSRX Low pH Good Morning Gel Cleanser, Cosrx Hydrating Cleanser, Anua Cleansing Foam ইত্যাদি ফোমিং ক্লিনজার পোরস ক্লিন করে ও ব্রণ কমায়!

📝 কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ক্লিনজিং বাল্ম বা অয়েল দিয়ে ত্বক ম্যাসাজ করুন, তারপর ইমুলসিফাই করে ধুয়ে ফেলুন।

এরপর ফোম বা জেল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।

💦 Step 2: টোনার দিয়ে স্কিন রিফ্রেশ করুন

👉 কেন দরকার?
ক্লিনজিংয়ের পর ত্বকের pH ব্যালেন্স পুনরুদ্ধার করা ও পোরস টাইট করতে টোনার জরুরি।

Some By Mi AHA BHA PHA 30 Days Miracle Toner এ রয়েছে Tea Tree, AHA, BHA, PHA যা মৃত কোষ দূর করে ও স্কিন টোন ইভেন করে!

📝 কীভাবে ব্যবহার করবেন?

তুলোয় টোনার নিয়ে মুখে আলতো করে লাগান বা হাত দিয়ে প্যাটিং করুন।

💧 Step 3: সিরাম দিয়ে স্কিন ট্রিট করুন

👉 কেন দরকার?
সিরাম ত্বকের গভীরে পুষ্টি দেয় ও গ্লো বৃদ্ধি করে!

✅ Brightening & Glowing skin এর জন্য Beauty of Joseon Glow Serum কিংবা Propolis & Niacinamide বেজড সিরাম অসাধারণ যা গ্লো বাড়ায় ও ত্বক হাইড্রেট করে! 

✅ যারা Hydration & Plump Skin চান তারা Hyaluronic Acid, সিরামাইড বেজড সিরাম ব্যবহার করবেন যা ত্বক গভীরভাবে হাইড্রেট করে!

📝 কীভাবে ব্যবহার করবেন?

২-৩ ফোঁটা সিরাম হাতে নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন।

🧴 Step 4: ময়েশ্চারাইজার লাগান

👉 কেন দরকার?
ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং স্কিন ব্যারিয়ার মজবুত করতে ময়েশ্চারাইজার জরুরি।

Medicube Collagen Night Wrapping Mask, Mary & May Calendula Peptide Ageless Sleeping Mask, Isntree Hyaluronic Acid Water Sleeping Mask সহ বিভিন্ন ধরনের নাইট মাস্ক পাওয়া যায় যা গভীরভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে ও সকালে স্কিন সফট রাখে! তাই স্কিন কনসার্ন অনুযায়ী এড করতে পারেন একটি স্লিপিং মাস্কও!

📝 কীভাবে ব্যবহার করবেন?

অল্প পরিমাণ ক্রিম বা ওয়াটার মাস্ক নিয়ে উপরে দিকে ম্যাসাজ করে লাগান।

👀 Step 5: আই কেয়ার (Dark Circles & Puffiness কমানোর জন্য)

👉 কেন দরকার?
রাতে ঠিকমতো ঘুম না হলে চোখের নিচে কালো দাগ ও ফোলাভাব দেখা দিতে পারে।

Beauty of Joseon Eye Serum, Tocobo Brightening Eye Gel, The Inkey List Brighten-i Eye Cream, Heimish RX Retinol Bakuchiol Eye Cream সহ ইত্যাদি বিভিন্ন আই ক্রিম রয়েছে যা চোখের চারপাশ উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে!

📝 কীভাবে ব্যবহার করবেন?

চোখের নিচে আই প্যাচ লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন।

এরপর হাতের আঙুল দিয়ে আলতোভাবে প্যাটিং করুন।

💋 Step 6: ঠোঁটের যত্ন নিন (Lip Care)

👉 কেন দরকার?
ঠোঁট শুষ্ক হলে ফেটে যেতে পারে, তাই রাতে লিপ কেয়ার করা জরুরি!

Laneige Lip Sleeping Mask (Berry)তে রয়েছে Vitamin C, Berry Extracts যা ঠোঁট গভীরভাবে ময়েশ্চারাইজ করে

📝 কীভাবে ব্যবহার করবেন?

রাতে ঘুমানোর আগে ঠোঁটে একটি মোটা লেয়ার লাগান।

রাতে এই রুটিন ফলো করলে সকালে ত্বক থাকবে উজ্জ্বল, নরম ও হাইড্রেটেড! 🌙✨

আপনার নাইট স্কিন কেয়ার রুটিন কী? কমেন্টে শেয়ার করুন!